
সিলেট অফিস : সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক শ্রমিক জোট (রেজিঃ নং- চট্ট ২০৯৭)-এর সম্মানিত অর্থ সম্পাদক মোঃ আনোয়ার মিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে শ্রমিক নেতৃবৃন্দ ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
সংগঠনের নেতারা জানান, মোঃ আনোয়ার মিয়া দীর্ঘদিন ধরে শ্রমিক কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছেন এবং সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার অসুস্থতায় শ্রমিক সংগঠনের সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন।
এমতাবস্থায়, তিনি সকল সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের জনগণের কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসতে পারেন।
সংগঠনের নেতৃবৃন্দও তার দ্রুত আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
Reporter Name 













