2:15 pm, Monday, 2 November 2026

পঞ্চগড়ে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত

  • Reporter Name
  • Update Time : 02:40:59 pm, Wednesday, 8 January 2025
  • 85 Time View

সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় আরো ১০জন। ৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় তেঁতুলিয়া থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তেঁতুলিয়া পঞ্চগড় পৌর শহরের বিএনপি পার্টি অফিস সংলগ্ন স্থানে এসে এই দুর্ঘটনাটি ঘটে।

তেঁতুলিয়া থেকে নুসাইবা পরিবহন বাসটি বেপরোয়া ভাবে পঞ্চগড় পৌর শহরে ঢুকে নিয়ন্ত্রণ সামলাতে না পেরে রাস্তার পাশে দাঁড়ানো এনজিও কর্মী কে পিষে দিয়ে চলে যায় এবং পঞ্চগড় নিউ মৌচাক হোটেল সংলগ্ন স্থানে গিয়ে গাড়ি থামিয়ে চালক পালিয়ে যায়।

পরে প্রশাসনের লোকজন নুসাইবা পরিবহন বাসটি পুলিশ হেফাজতে রাখে। নিহত এনজিও কর্মীর নাম হোসনেয়ারা মালা (৩৫), তার স্বামী শামসুদৌহা তরুণ, ঠিকানা পুরাতন পঞ্চগড় ধাক্কামারা এলাকায়।

এছাড়াও বিভিন্ন এলাকার আরও ১০ জন আহত হয়েছেন তাদের মধ্যে একজন আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ বলেন, তেঁতুলিয়া থেকে পঞ্চগড় গামী নুসাইবা পরিবহন টি মহাসড়ক বিএনপি পার্টি অফিস সংলগ্ন স্থানে এই সড়ক দুর্ঘটনা করে ড্রাইভার পালিয়ে যায় তবে ঘাতক বাসটির আটক রয়েছে যার রেজিস্ট্রেশন নাম্বার (ঢাকা মেট্রো -জ ১১-১২৭৯)।

মৃত ব্যক্তির স্বামীর ভাই রিমন জানান এ বিষয়ে আমরা মামলা করবো, ড্রাইভারদের শাস্তি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পঞ্চগড়ে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত

Update Time : 02:40:59 pm, Wednesday, 8 January 2025