2:15 pm, Monday, 2 November 2026

নড়াইল জেলাতেও পালিত হচ্ছে “তারুণ্যের উৎসব- ২০২৫”

  • Reporter Name
  • Update Time : 02:18:24 pm, Tuesday, 7 January 2025
  • 73 Time View

মোঃ সাজ্জাত আলী, নড়াইল থেকে : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” – এই মূলমন্ত্রকে সামনে রেখে সারা দেশের মতো নড়াইল জেলাতেও পালিত হচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’।

তারই অংশ হিসেবে ০৬ জানুয়ারি, ২০২৫ তারিখ সোমবার দুপুরে নড়াইলের যুব ভবন ও ছাত্রাবাস প্রাঙ্গণে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন, নড়াইল এবং যুব উন্নয়ন অধিদপ্তর, নড়াইল-এর আয়োজিত উক্ত অভিযানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন নড়াইল জেলার জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান।

এদিন যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মরত ব্যক্তিবর্গের পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রশিক্ষণার্থী, সেবা গ্রহীতাসহ স্থানীয় ছাত্র ও তরুণ সমাজ উক্ত অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

তাদের সাহচর্যে এদিন নড়াইলের জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান যুব ভবন, ছাত্রাবাসসহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাঙ্গণ ঘুরে দেখেন।

পরে নড়াইল যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ হলরুমে উক্ত প্রতিষ্ঠানের অধীনে স্ব-কর্মসংস্থানে আগ্রহী কৃষিজীবী, মেরামতকর্মী, উদ্যোক্তাসহ নানান বয়সী কারিগরি প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে কৃষি, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, প্রাথমিক চিকিৎসা, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, পোশাক তৈরি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে আতিথেয়তা গ্রহণ করেন নড়াইলের জেলা প্রশাসক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নড়াইল জেলাতেও পালিত হচ্ছে “তারুণ্যের উৎসব- ২০২৫”

Update Time : 02:18:24 pm, Tuesday, 7 January 2025