2:15 pm, Monday, 2 November 2026

বাগেরহাট রামপালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : 05:45:24 pm, Thursday, 2 January 2025
  • 91 Time View

মোঃ ইকরামুল হক রাজিব : বাগেরহাটের রামপালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছাত্রসমাজের অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘শিক্ষা ঐক্য প্রগতি’র পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা ছাত্রদল ও রামপাল সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে কলেজ গেইট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসাইন বাদলের সঞ্চালনায় নেতারা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবদলের সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী অজিয়ার রহমান।

এছাড়াও ছিলেন ছাত্রদল নেতা ইবরাহিম শেখ, আরিফ হাসান গজনবী, মঈন উদ্দিন, ইমরান হাওলাদার তুহিন, রফিকুল ইসলাম, অপু রায়হানসহ উপজেলার ১০ টি ইউনিয়ন ও রামপাল কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বাগেরহাট রামপালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Update Time : 05:45:24 pm, Thursday, 2 January 2025