2:15 pm, Monday, 2 November 2026

জমকালো আয়োজনে পঞ্চগড়ে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : 08:06:55 pm, Wednesday, 1 January 2025
  • 60 Time View

সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছর পর বিপুল উৎসাহ-উদ্দীপনায় স্বেচ্ছায় রক্তদান, শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার( ১ জানুয়ারি)দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে জেলা ছাত্রদলের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। পরে মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় আলোচনা সভায় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক তোহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল এবং জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমান মাহাবুব।

এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এর আগে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরহাদ হোসেন আজাদ এবং জাহিরুল ইসলাম কাচ্চু। দীর্ঘ বিরতির পর ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে নব উদ্দীপনা সৃষ্টি করেছে।

বর্ণাঢ্য আয়োজন এবং কর্মসূচির মধ্য দিয়ে দলের একতা ও দৃঢ়তা প্রকাশ পেয়েছে, যা আগামী দিনে ছাত্রদলকে আরও সংগঠিত ও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

জমকালো আয়োজনে পঞ্চগড়ে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : 08:06:55 pm, Wednesday, 1 January 2025