
মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম : চট্টগ্রাম- আনোয়ারা-কর্ণফুলীতে আলা হযরত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর ২৪) সকাল ১০ টা হইতে দূপুর ১টা পর্যন্ত আনোয়ারা ও কর্ণফুলি জোনের পরীক্ষা দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে-১৫০০ জন শিক্ষার্থী, পটিয়া জোনের কুসুমপুরা হাই স্কুল ও কলেজে-১০০০ জন শিক্ষার্থী এবং কর্ণফুলী (আংশিক) জোনের জামিয়া রজভীয়া মাদ্রাসা-৫০০ জন শিক্ষার্থী মোট তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় আনোয়ারা, পটিয়া ও কর্ণফুলী উপজেলার প্রায় ৩০০ টি প্রতিষ্ঠানের স্কুল ও মাদ্রাসার ২য় হতে ১০ম শ্রেণির জেনারেল ও নূরাণী শাখার তিন সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় পরিচালক মুহাম্মদ সাদেক আলী আমিরী এবং পরিক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ সিরাজুর রহমান ও উপ-পরিচালক সুলতান আহমদ সার্বিক তত্ত্বাবধানে ব্যবস্থপনায় আলা হযরত স্মৃতি বৃত্তি পরীক্ষা ‘২৪ খ্রিঃ অনুষ্ঠিত হয়।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের প্রতিনিধি মোহাম্মদ নেজাম উদ্দিন, প্রবাসী ও শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম, আনোয়ারার পরিচালক মুহাম্মদ গোলাম মোস্তফা, উপ-পরিচালক মো: আবুল বশর, কর্ণফুলীর পরিচালক হাফেজ মো: ইয়াছিন, পটিয়ার পরিচালক জাকির হোসেন শামীম, ফারিহানুম বিনতে নেজাম, উপপরিচালকবৃন্দ ও সাংবাদিকসহ স্থানীয় প্রতিনিধিগণ প্রমুখ।
Reporter Name 








