3:27 pm, Monday, 2 November 2026

অভয়নগরে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : 11:34:35 am, Sunday, 29 December 2024
  • 74 Time View

মিনারুজ্জামান মিরন : যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন পলাশ (৪৮) কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৯টার দিকে নওয়াপাড়া হাইওয়ে সংলগ্ন আয়কর অফিসের পিছনে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল সন্ত্রাসীরা পলাশ শেখকে কুপিয়ে হত্যা করে নওয়াপাড়া আয়কর অফিসের পিছনে পেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পলাশ উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মডেল কলেজ এলাকার মৃত ইব্রাহিম সরদারের ছেলে।

এ সময় পলাশ শেখ হত্যার অভিযোগে রইচ উদ্দীনকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ রইচকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো: এমাদুল করিম জানান, সাবেক কাউন্সিলর পলাশকে সন্ত্রাসীরা হত্যা করে ফেলে রেখে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করার জন্য ইতিমধ্যে অভিযান চলমান আছে।

অন্যদিকে হত্যার ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের আটক ও হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

অভয়নগরে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

Update Time : 11:34:35 am, Sunday, 29 December 2024