
বিশেষ প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট থানার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের অন্তর্গত নয়াবস্তি এলাকায় পাথরের ভূমির মালিকসহ তার পরিবারের সদস্যদেরকে হুমকি-ধামকি, প্রাণে মারার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৩/১২/২০২৪ ইং দুপুর ১২ ঘটিকা এবং আবার ওই দিন দিবাগত রাত আড়াইটায়।
এব্যপারে ভূমির মালিক মোঃ ইউসুফ আলী(৫৪) বাদী হয়ে বুধবার (২৫ ডিসেম্বর) গ ১১ জনের নামসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মামলার বিবাদীরা হচ্ছেন – ১, শাহ আলম স্বপন পিতা মৃত হেলাল আহমদ সাং জাফলং, ২ ইউসুফ আহমদ (৩৫) পিতা মৃত মাখই মিয়া সাং লাখের পাড়, ৩ মিজানুর রহমান সেলোয়ার (৪০) পিতা মৃত মুসাব্বির মিয়া, ৪ সাদেক হোসেন (২৫) পিতা – আব্দুল মজিদ উভয় সাং – জাফলং বস্তি, ৫ আজির উদ্দিন (৩০), ৬ গিয়াস উদ্দিন (৩৫) উভয় পিতা – জালাল উদ্দিন, ৭ হাসান আহমদ (৩২) পিতা – শাহ আলম, ৮ সায়মন মিয়া (২০) পিতা – কামরান মিয়া, ৯ মুন্না মিয়া (২৮) পিতা – ফখর মিয়া সর্বসাং – লাখের পার, ১০ রায়হান আহমদ (৩০) পিতা – বেলাল আহমদ, ১১ রাফি আহমদ (১৯) পিতা – বাহাউদ্দিন সাং – সর্বথানা গোয়াইনঘাট, জেলা সিলেট।
৫ আগষ্টের পর থেকে জাফলংয়ে বালু পাথর হরিলুট এর পাশাপাশি বালু পাথর ব্যবসার সাইট দখল পাথরের জমি দখলের অভিযোগ রয়েছে। অন্যথায় বালু পাথর ব্যবসার সাইট থেকে বালু পাথর গাড়িতে লোড হতে হলে শাহ আলম স্বপন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ এর পেলোডার ছাড়া অন্য কোনো পেলোডার দিয়ে বালু পাথর লোড দিতে পারবেনা। এ বে গালিগালাজ করে অন্য ব্যবসায়ীদের পেলোডার নদীর সাইট থেকে উঠিয়ে দেওয়া হয়।
শাহ আলম স্বপন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ এর পেলোডার ছাড়া বাকি সব সরিয়ে নিতে বাধ্য হন, জাফলং এখন ত্রাসের রাজত্ব কায়েম করছেন শাহ আলম স্বপন বাহিনী, এদের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ উঠেছে প্রতি সাইটের ব্যবসায়ীদের কাছ থেকে ৫০০, টাকা চাঁদা নেন ছাত্রদল নেতা ইউসুফ ও মিজানুর রহমান হেলোয়ার ও আজির উদ্দিন। এদের নেতৃত্বে দিচ্ছেন শাহ আলম স্বপন বাহিনীর বলু পাথরের সাইট ও পাথরের জমি দখলের কার্যকলাপের কারন জিজ্ঞাসাবাদ করিলে শাহ আলম স্বপন বাহিনীর মিজানুর রহমান হেলোয়ার ইউসুফ ও আজির উদ্দিন, নাম ধরিয়া অকথ্য ভাষায় গালি গালাজ করে।
ইহাতে প্রতিবাদ করিলে মারধর করার জন্য উদ্যত হয়। তারপর বিষয়টি স্থানীয় সালিশান ব্যক্তিবর্গগণ স্থানীয়ভাবে সমাধান করার জন্য অত্র এলাকার সেলিম জমিদার সাহেবের বাড়ীতে সালিশ বৈঠকে বসিলে প্রকাশ্যে বিবাদী শাহ আলম স্বপন, হুমকি দিয়া বলে যে, অত্র এলাকায় বালু পাথরের ব্যবসা করিতে হইলে চাঁদা দিয়ে তাহাদের কথামতো চলাফেরা করিতে হইবে নতুবা প্রাণে হত্যা করিয়া লাশ গুম করিবে এবং পরবর্তীতে বিবাদী শাহ আলম স্বপন এর লোকজন রাত অনুমান- ১০.০০ ঘটিকার সময় জাফলং বাজারে দেশীয় অস্ত্রেসরে সজ্জিত হইয়া পাথরের জমির মালিক দের উপর হামলা করে। এরই জের ধরিয়া ২৩/১২/২০১৪ইং তারিখ অর্থাৎ ২৪/১২/২০২৪ইং তারিখ দিবাগত রাত অনুমান ২.৩০ ঘটিকার সময় বিবানী শাহ আলম স্বপনের
হুকুমে পুনরায় অন্যান্য বিবাদী ইউসুফ আহমদ, মিজানুর রহমান হেলয়ার, আজির উদ্দিন, গিয়াস উদ্দিন, হাসান আহমদগণ সহ
অজ্ঞাতনামা আরো ১০/১২ জন বিবাদীরা দেশীয় অস্ত্রেসঙ্গে সজ্জিত হইয়া বে-আইনী জনতার দলবদ্ধক্রমে করিয়া অহেতুক পাথরের জমির মালিক ইউসুফ ও তার সাথের সদস্যদের নাম ধরিয়া অকথ্য ভাষায় গালি-গালাজসহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে থাকে।
Reporter Name 








