
খোকনুজজামান খোকন : নীলফামারীর জলঢাকার টেংগনমারী খোকার বাজার থেকে বৃহস্পতিবার বাদ মাগরিব জঙ্গি সংগঠন ইসকন ও এডভোকেট সাইফুল ইসলাম কে নির্মমভাবে হত্যাকান্ডের বিরুদ্ধে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল বের হয়।
এ সময় খোকার বাজার থেকে মিছিলটি বের হয়ে টেংগনমারী বাজারের বিভিন্ন সড়ক পরিদর্শন করে, টেংগনমারীর জিরো পয়েন্টে পথসভা করে।
পথসভায় বক্তব্য রাখেন মো: জাহাঙ্গীর আলম, মেজবাউল ইসলাম বাবু,মো: হাসনাত সাকিব স্বপন, মো: পল্লব শাহ্ মো:সুমন ইসলাম। মো: রাকিবুল ইসলাম রাকিব, মো: মুজাহিদ আরো অনেকেই, উক্ত পথসভায় বক্তারা বলেন এডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যাকান্ড দায়ভার ইসকন কে নিতে হবে।
এবং ইসকন কে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এ সময় বক্তারা আরো বলেন, আমরা আপনাদের মন্দিরকে পাহারা দিয়েছি তার মানে এই নয়, আপনারা আমাদের মসজিদকে ভাঙবেন, আমার মুসলিম ভাই কে আপনারা মারবেন। আমরা হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা ইসকনের নামে দেশে নৈরাজ্য করবেন না।
আমরা আপনাদের শত্রু না আমরা হিন্দু ভাইদের সাথে মিলেমিশে থাকতে চাই আপনারা আমাদের দেশীয় ভাই, এ দেশ সবার
আপনারা এদেশে বসবাস করে ভারতের দালালি করবেন না, আপনারা কারো চক্রান্তে পা দিবেন না, আপনারা নিজের ক্ষতি নিজেই বয়ে আনবেন না।ইতিহাস সাক্ষী মুসলিমরা কখনো পরাজয় বরণ করতে শিখিনি।
আপনারা যদি ইসকনের ফাঁদে পা দিয়ে দেশে অরাজগতা সৃষ্টি করতে চান, মুসলিম ভাইদের কে আঘাত হানতে চান আমাদের মসজিদ মাদ্রাসা গুলোকে ভাঙতে চান, আপনারাই পরাজয় বরণ করবেন। বিজয় আমাদের এই হবে। তাই হিংসা বিদ্বেষ ভুলে আসুন আমরা একসাথে মিলেমিশে বসবাস করি।
Reporter Name 








