8:42 am, Monday, 2 November 2026

জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা

  • Reporter Name
  • Update Time : 12:20:06 am, Wednesday, 27 November 2024
  • 119 Time View

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে শুরু করার লক্ষ্যে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আগামী বছর ভারতে শুরু হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাওয়ার জন্য এই সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আইসিসি ওয়ানডে সুপার লিগে ছয় ম্যাচ বাকী অছে বাংলাদেশের। আয়ারল্যান্ডের পর সুপার লিগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ তিনটি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘র‌্যাংকিংয়ে আয়ারল্যান্ড আামাদের নীচে আছে। তাই তাদের বিপক্ষে আমরা আধিপত্য বিস্তার করে খেলতে চাই। আমরা যদি তাদের উপর আধিপত্য বিস্তার করতে না পারি, তাহলে আমরা বড়-বড় দলের বিপক্ষে কিভাবে লড়াই করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা কোন প্রতিপক্ষকেই হালকাভাবে নিচ্ছি না। যেহেতু আমরা ঘরের মাঠে খেলছি, তাই সুবিধা পাবার আশা করছি।’

সম্প্রতি ভালো পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ নারী দল। চলতি বছর মাত্র ১টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। গত মার্চে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো জ্যোতিরা।

এ বছর টি-টোয়েন্টি ফরম্যাটে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ফরম্যাটেও খুব বেশি সাফল্য পায়নি তারা।

জ্যোতি জানান অস্ট্রেলিয়া ছাড়া সব প্রতিপক্ষের বিপক্ষেই বাংলাদেশের পারফরমেন্স ভালো।

তিনি বলেন, ‘আপনি যদি সাম্প্রতিক সিরিজগুলো লক্ষ্য করেন, তাহলে অস্ট্রেলিয়া ছাড়া বাকীদের বিপক্ষে আমরা ভাল পারফর্ম করেছি। আশা করি আয়ারল্যান্ডের বিপক্ষেও ভালো খেলতে পারবো। এই সিরিজে ৬ পয়েন্ট নিশ্চিত করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা

Update Time : 12:20:06 am, Wednesday, 27 November 2024