8:41 am, Monday, 2 November 2026

দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি অনার্স কলেজে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : 09:00:50 pm, Tuesday, 12 November 2024
  • 103 Time View

মোঃ শামীম হোসেন, খুলনা : খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি অনার্স কলেজে কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রীবৃন্দ কলেজের সাধারণ ছাত্র -ছাত্রীদের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। ১২ নভেম্বর মঙ্গলবার দুপুর ১ টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কলেজ ক্যাম্পাস চত্বরে।

বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাফি ইসলাম কলেজের সাধারণ ছাত্র – ছাত্রীদের সাথে ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি তুলে ধরে ফুলেল শুভেচছা বিনিময়, কলম ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ লিপিবদ্ধ বই, আগামী বাংলাদেশের রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সহ আগামী বাংলাদেশে দেশের সকল শিক্ষা ক্যাম্পাস কেমন হবে তা তুলে ধরে মতবিনিময় করেন।

এসময়ে কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান তিনি বলেন আপনাদের সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের বিদায় গঠিয়ে আজকের এই স্বাধীনতা অর্জন। তাই আগামী বাংলাদেশ হবে আপনাদের মতো সাধারণ ছাত্র- ছাত্রীদের মতামতের ভিত্তিতে। দেশের সকল ক্যাম্পাস হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত যেখানে থাকবে মতবিনিময়ের স্বাধীনতা।

কেউ আর আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারবে না, শিক্ষা প্রতিষ্ঠানে কেউ কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার চেষ্টা করলে আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের বলবেন তারা কঠোর হাতে তা দমন করবে।

এসময়ে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আবদুল মান্নান মিস্ত্রী, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, মশিউর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, জেলা ছাত্রনেতা শেখ আশিকুর রহমান অনিক,,রাসেল বাবু, আবু জাফর, লামিয়া ইসলাম, দাকোপ উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রসেন রায়, সদস্য সচিব জি এম রুমান, বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ মোর্শেদ, সাধারণ সম্পাদক খালেদ ফরাজি, ছাত্রনেতা রাজু আহমেদ, হোসাইন আদ্নান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি অনার্স কলেজে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

Update Time : 09:00:50 pm, Tuesday, 12 November 2024