
মোঃ বেল্লাল হোসাইন নাঈম : নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়নের পরাণপুর কাঁকড়া পাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের আঞ্চলিক কার্যালয়ে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড আঞ্চলিক কার্যালয় টি ফিতা কেটে উদ্ভোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ।
শনিবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পূর্ব অঞ্চল বিএনপির সভাপতি আব্দুল হালিম বিএসসি’র সভাপতিত্বে ও ইউনিয়ন পূর্ব অঞ্চল ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাছানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি জসিম উদ্দিন, ইউনিয়ন পূর্ব অঞ্চল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন মিজান, সাবেক মেম্বার শহীদ উল্লাহ, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা মোঃ শাহীন, সোহেব হোসেন মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন শুভ।
Reporter Name 








