
মোঃ লুৎফর রহমান : কালকিনি উপজেলার ভূরঘাটা বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বন্যার্তদের সহযোগিতার জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচি কার্যক্রম চালু করা হয়েছে।
কালকিনি উপজেলার ভূরঘাটা ছাত্রদের সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ কর্মসূচির প্রথম দিনে শুকনো খাবার,পানি,মুড়ি,বিস্কিট,জামাকাপড়, শিশুদের পোশাক,নগদ টাকার ফান্ড কালেকশন করা হয়েছে। এ সময় ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ এমারাত, পাভেল হাসান,নাজিম,মোঃ আহাদ,মোঃ নিয়ন হাওলাদার,সৌরভ হাসানসহ অনেকে।
বৈষম্য ছাত্র সাথে সেবা মূলক কাজে সহযোগীতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ,কাজী সজল,মোফাজ্জেল সরদার সহ বিভিন্ন কর্মের সাধারণ মানুষ।
এ সময় ছাত্র আন্দোলনকারী মোঃ এমারাত জানান , আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বানভাসি মানুষের মাঝে আর্থিক সহযোগিতা করার জন্যে গণত্রাণ কর্মসূচি কার্যক্রম চালু করা হয়েছে । আজ হয়তো কম, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আগামী দিনে হয়তো অনেক বেশি হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে সবাব সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করা হল।
Reporter Name 








