
আশরাফুজ্জামান, গোপালগঞ্জ থেকে : গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ১ টি মাইক্রোবাস সহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব ৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।
র্যাব ফোর্সেস বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র্যাব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৩/০৭/২০২৪ তারিখ ভোরে র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ড তায়েবা রেস্টুরেন্টের বিপরীত পার্শ্বে যাত্রী ছাউনীর সামনে ঢাকা-খুলনা হাইওয়ে রোডে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি একটি মাইক্রোবাসে করে গোপনে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ০১নং আসামী মোঃ আবুল কালাম সোহেল (৩২), পিতাঃ আবুল বাশার, সাং-মধুপুর, থানাঃ ফেনী সদর, জেলাঃ ফেনী, ০২ নং আসামী আব্দুল মতিন (৪২)পিতাঃ মৃত নুরুল আলম, সাং- চরপার্বতীপুর থানাঃ কোম্পানীগঞ্জ, জেলাঃ নোয়াখালীদের’কে আটক করেন।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদের হেফাজত হতে ১৯ কেজি ২০০ গ্রাম গাজা ও গাজা পরিবহনের কাজে ব্যাবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
Reporter Name 








