
মোঃ শামীম হোসেন, দাকোপ (খুলনা) থেকে : খুলনার দাকোপের বানিশান্তায় কুমির আক্রমণে প্রাণ হারালেন মোশাররেফ গাজী। শনিবার সকালে মধু সংগ্রহে নামে ঢাংমারীর মৌয়াল দল। দুপুরের জোয়ারের সময় করমজল নদীতে তাকে কুমির আক্রমণ করে। প্রবীন মৌয়াল মোশারেফ গাজীকে টেনে নিয়ে যায় কুমির। চেষ্টা করেও সঙ্গীরা ব্যর্থ হয়। এরপর নৌকা নিয়ে যায় এলাকাবাসী। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর পাওয়া যায় মোশাররেফ গাজীর মরদেহ। কঠিন এক জীবন সুন্দরবনের মৌয়ালদের কুমির বাঘ এদের পরাস্ত করে মধু সংগ্রহ করতে হয় প্রতিনিয়ত।
Reporter Name 








