2:51 pm, Monday, 2 November 2026

খুলনায় প্রতিটি পাড়া মহল্লা ও গ্রামের রাস্তার পাশে সজিনা গাছে ফুলে ফুলে নুয়ে পড়েছে গাছের ডাল

  • Reporter Name
  • Update Time : 09:09:40 am, Friday, 23 February 2024
  • 36 Time View

মোঃ শামীম হোসেন : খুলনায় প্রতিটি পাড়া মহল্লা ও গ্রামের রাস্তার পাশে সজিনা গাছে ফুলে ফুলে নুয়ে পড়েছে গাছের ডাল। এলাকাবাসী জানায় শাকের বিকল্প হিসেবে সজিনা শাক খাওয়া হয়। মুরগির মাংস রান্নায় কচি সজিনা পাতা সুস্বাদু লাগে। কালিজিরা, কাচামরিচ, রসুনের সাথে সজিনা পাতার ভর্তা একটি মজাদার খাবার। ছোট মাছের সাথে সজিনা পাতার চর্চড়ি খুবই মজাদার।

সজিনা পাতার বড়া, সালাদ, পাতা বাটা ও সজিনা পাতার পাউডার দ্বারা খাদ্য সুস্বাদু ও শক্তি বর্ধক হয়। যে কোনো স্যুপের সাথে শুকনা সজিনা পাতার পাউডার মিশালে খাদ্যমান বেড়ে যায়। চা বা কফি তৈরিতে সজিনা পাতার পাউডার ব্যবহার করা যায়। এ ছাড়াও সজিনার অনেক রেসিপি রয়েছে।

এদিকে প্রতিবছরের ন্যায় চলতি মৌসুমেই খুলনাসহ উপকলীয় সুন্দরবন সংলগ্ন এলাকায় সজিনার বাম্পার ফলনের আশা করছেন সজিনা চাষীরা। বর্তমানে ক্ষেতের আইল, বাড়ির আঙ্গিনা, লীজ ঘেরের বাঁধ কিংবা রাস্তার পাশে লাগানো প্রতিটি সজিনা গাছ ফুলে ফুলে ভরে গেছে। মৌ-মাছিরা সজিনার ফুল থেকে মধু আহরণে ব্যস্ত সময় পার করছে।

বাজুয়া ইউনিয়ন চাঁদপাড়া গ্রামের স্বপন মন্ডল বলেন, আবহাওয়া গত কারণে কোন সমস্যা না হলে আশা করছি এ বছর সজিনার বাম্পার ফলন হবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস বলেন, সজিনা একটি পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি। লবণ সহিষ্ণু হওয়ায় উপকূলীয় এলাকায় সজিনার ভালো ফলন হয়।

বর্তমানে অত্র উপজেলায় ১৬ হেক্টর জমিতে আড়াই হাজার সজিনার গাছ রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সজিনা চাষীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ স্থাপন করার মাধ্যমে তাদেরকে সার্বিক পরামর্শ এবং সহযোগিতা করা হয়। সজিনা স্বল্প মেয়াদী একটি সবজি। বাজারে প্রচুর চাহিদা থাকায় সজিনা চাষ অনেক লাভ জনক। প্রতিবছর সজিনা চাষ বৃদ্ধি পাচ্ছে। এ বছর অত্র এলাকায় সজিনার ভালো ফলন হবে বলে আশা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

খুলনায় প্রতিটি পাড়া মহল্লা ও গ্রামের রাস্তার পাশে সজিনা গাছে ফুলে ফুলে নুয়ে পড়েছে গাছের ডাল

Update Time : 09:09:40 am, Friday, 23 February 2024