
মো: খোকনুজ্জামান খোকন, নীলফামারী খেকে : অটো ভ্যান এর সাথে ধাক্কা লেগে কিশোরগঞ্জ উপজেলা দৈনিক আলোকিত নিউজ পত্রিকার সাংবাদিক রাকিবুল হাসান ৩৮ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তেনার বাড়ি কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি নামক গ্রামে তেনার বাবার নাম আব্দুল গনি।
ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায় রাকিবুল হাসান জরুরী কাজের জন্য নীলফামারীতে যান এবং তার প্রয়োজনীয় কাজ সেরে নীলফামারী থেকে ফেরার পথে চাঁদের হাট বাজার সংলগ্ন স্থানে দুর্ঘটনার শিকার হন। তিনি সাংবাদিকতা পেশায় একজন দক্ষ সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।
এমন একজন দক্ষ সাংবাদিককে হারিয়ে বাংলাদেশ কিশোরগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি দেলোয়ার হোসেন ও সকল সাংবাদিক বিন্দু গভীরভাবে শোক প্রকাশ করেছেন।
Reporter Name 








