3:26 pm, Monday, 2 November 2026

শ্যামনগরে মানসিক প্রতিবন্ধীকে অমানুষিক নির্যাতন

  • Reporter Name
  • Update Time : 10:26:23 am, Tuesday, 20 February 2024
  • 97 Time View

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর থেকে : শ্যামনগরে মানসিক ভারসাম্যহীন এক প্রতিবন্ধী ব্যক্তিকে অমানুষিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিত প্রতিবন্ধী নুরনগর ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামের মৃত শমসের আলী কারিগরের ছেলে আদর আলী (৩৯)।

তথ্যসূত্রে জানা যায়, রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী আদর আলী তার প্রতিবেশী নুরনগর আসলতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেনের সিমানার বেড়া থেকে দুটি বাঁশের চটা ভাঙে। এতে ক্ষিপ্ত হয়ে সেই চটা দিয়েই তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করেন ওই শিক্ষক। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আদর আলী মানসিক ভারসাম্যহীন শুধু নয়, সে কথাও বলতে পারে না।

স্থানীয়রা জানান, আদর আলী কখনো কারো ক্ষতি করে না। সে রাস্তায় পড়ে থাকা পুরানো জুতা কুড়ায় এবং বিভিন্ন ঘেরা বেড়া থেকে দুই টুকরো বাঁশের চটা অথবা কঞ্চি ভেঙে বাদ্যযন্ত্রের মত বাজায়।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক আবুল হোসেনের বড় ছেলে বালিয়াডাঙ্গা নেংগি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ হারুন অর রশিদ বলেন, আমার বাবা বয়স্ক মানুষ, তিনি ভুল করেছেন। আদর আলীকে এভাবে মারা ঠিক হয়নি। আসলে খুব ভুল হয়েছে। আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

শ্যামনগরে মানসিক প্রতিবন্ধীকে অমানুষিক নির্যাতন

Update Time : 10:26:23 am, Tuesday, 20 February 2024