9:13 pm, Monday, 2 November 2026

মোংলায় বলাৎকারের অভিযোগে থানায় মামলা

  • Reporter Name
  • Update Time : 03:38:09 pm, Monday, 19 February 2024
  • 26 Time View

মোঃ ইকরামুল হক রাজীব : বাগেরহাট মোংলায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আউয়াল সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী এক শিশুর বাবা মামলা করেছেন। মামলার আগেই পালিয়ে যায় আউয়াল সরদার।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আউয়াল সরদারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা আব্দুস সালাম। আউয়াল সরদার সুন্দরবন ইউনিয়নের মৃত মহর আলী সরদারের ছেলে।

তিনি বলেন, আউয়াল সরদার গত ১০ ও ১৪ ফেব্রুয়ারি মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের একটি মাদ্রাসা ও হেফজখানার দুটি শিশুকে বলাৎকার করে। এ ঘটনায় বলাৎকারের শিকার একটি শিশুর বাবা আব্দুস সালাম বাদী হয়ে রোববার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার আসামি আউয়াল সরদারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান ওসি কে এম আজিজুল ইসলাম।

লোকলজ্জার ভয়ে কাউকে না জানালেও পারিবারিক সিদ্ধান্তে আউয়াল সরদারের শাস্তির দাবিতে গত রোববার রাতে ওই শিশুর বাবা মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন বলে জানান ভুক্তভোগী পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

মোংলায় বলাৎকারের অভিযোগে থানায় মামলা

Update Time : 03:38:09 pm, Monday, 19 February 2024