
আজিজুল ইসলাম : রূপসা উপজেলার টি,এস,বি ইউনিয়নের কাজদিয়া গ্রামের কাটালতলা মোড়ে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে, ভৈরব নদীর পাড়ে একদল অসাধু ব্যবসায়ী অবৈধ ভাবে কাঠপুড়িয়ে কয়লা তৈরি করছে।
এর ফলে সৃষ্ট কালো ধোয়ায় বিদ্যালয়ের লেখা পড়া করতে আসা ছাত্র ছাত্রী অসুস্থ হয়ে পড়ছে। পরিবেশ ও বায়ু দূষনের ফলে ফলন্ত গাছ মরে যাচ্ছে, ক্ষতিকর কালো ধোয়ার করনে আশেপাশের জনবসতী হুমকির সম্মুখীন হচ্ছে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিচ্ছে ।
Reporter Name 








