
সরদার মহিদুল ইসলাম, রামপাল (বাগেরহাট) : রামপালে এবছর মোট ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ১৬০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। এর মধ্যে ৩৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭ টি মাদরাসার শিক্ষার্থী রয়েছে।
রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কুদ্দুস জানান, এ বছর ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাযথ রামপাল সরকারি কলেজ, গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও গিলাতলা হাজি আরিফ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অংশ গ্রহণ করবে।
Reporter Name 








