6:10 pm, Monday, 2 November 2026

সিরাজগঞ্জে সাবেক এমপির গাড়ি থেকে বিপুল পরিমান ফেনসিডিল জব্দ

  • Reporter Name
  • Update Time : 08:51:28 am, Monday, 12 February 2024
  • 26 Time View

শাহরিয়ার মোরশেদ( সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অভিযান চালিয়ে প্রয়াত এক এমপির শুল্কমুক্ত পাজেরো জিপ থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা। এ সময় জিপের চালক সুজন হোসেনকে (২৯) আটক করা হয়।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় র‌্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১২ অধিনায়ক মারুফ হাসান।

আটক সুজন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এখলাছপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।

র‌্যাব-১২ অধিনায়ক মারুফ হাসান বলেন, শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ওই পাজেরো জিপটি (রেজি: নং ঢাকা মেট্রো-ঘ-০২-২৯১৫) থামানো হয়। পরে জিপটির চালক সুজন হোসেনকে জিজ্ঞাসাবাদের পর গাড়ির পেছনে তেলের ট্যাংকির ভেতর থেকে ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর যাচাই বাছাইয়ে দেখা যায় গাড়িটি প্রয়াত সাবেক এক এমপির। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সিরাজগঞ্জে সাবেক এমপির গাড়ি থেকে বিপুল পরিমান ফেনসিডিল জব্দ

Update Time : 08:51:28 am, Monday, 12 February 2024