1:42 am, Tuesday, 3 November 2026

মায়ের পাশ থেকে গিয়ে পানিতে ডুবে নিথর নূরনবী

  • Reporter Name
  • Update Time : 08:54:39 am, Monday, 12 February 2024
  • 36 Time View

জোনায়েদ আহমেদ : ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. নূরনবী নামে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লাঙলখালী স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নূরনবী ওই এলাকার মো. নয়নের ছেলে।

জানা যায়, সকালে শিশু নূরনবীকে নিয়ে স্টেডিয়ামের মাঠে কাঠের গুড়ি শুকানোর কাজ করছিলেন তার মা রেশমা বেগম। তার অগোচরে শিশু নূরনবী পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন মা রেশমা বেগম। খোঁজাখুঁজির একপর্যায় পুকুরের মধ্যে নূরনবীকে ভাসতে দেখে চিৎকার দেন তিনি। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে শিশু নূরনবীকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

মায়ের পাশ থেকে গিয়ে পানিতে ডুবে নিথর নূরনবী

Update Time : 08:54:39 am, Monday, 12 February 2024