
আমিনুর রহমান: অভয়নগরের নওয়াপাড়া শাহী মোড়ে মানবিক সংগঠন ‘মানবতার দেওয়ালে’ স্বেচ্ছাসেবী সংগঠন সফট টাচের উদ্যোগে নানাবিধ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শাহী মোড়স্থ ফার্ণিচার ব্যবসায়ী “স্বজন” এর স্বত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক মসজিদে আরাফাতের সাধারণ সম্পাদক নওয়াপাড়া পৌর মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক মোঃ বায়েজীদ হোসেন মোল্যার পৃষ্ঠপোষকতায় সম্পুর্ণ মানবতার সেবায় “লাশ বা মুর্দারের গোসল করানো হয়”,”আপনি ক্ষুধার্ত, টাকা নাই গোপনে আমাকে বলুন, পেট ভরে খেয়ে যান “, এখানে ২৪ ঘণ্টা বিনা মুল্যে কাপনের কাপড় পাওয়া যায়”, প্রয়োজনীয় পণ্য নিয়ে যান এবং অপ্রয়োজনীয় পণ্য রেখে যান” ইত্যাদি স্লোগানে নানাবিধ সমাজসেবামূলক কার্যক্রম গ্রহণ করেছেন এবং ভোর বেলায় বন্য পাখিদের খাবার বিতরণ করাসহ বিভিন্ন সময়ে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে থাকেন।তার এমন উদ্যোগে ইতোমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।
Reporter Name 








