
জোনায়েদ আহমেদ, লালমোহন (ভোলা) থেকে : লালমোহনে ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা, অলিম্পিক পতাকা এবং স্কাউটস্ পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়।
এতে ১১টি গ্রুপে ৩৭টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমোহন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. হানিফ মাস্টার।
Reporter Name 








