2:54 am, Tuesday, 3 November 2026

লালমনিরহাটে ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 10:47:25 pm, Tuesday, 6 February 2024
  • 21 Time View

মোসলেম উদ্দিন রনি, লালমনিরহাট থেকে : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড়ভাই মিজানুর রহমান (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিহতের বাবা খাইরুল আমিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে আদিতমারী থানার ওসি নিশ্চিত করেছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার বসুনিয়াপাড়া জমিজমাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের খায়রুল আমিনের বড় ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির পাশে কোদাল নিয়ে পানির ড্রেন বন্ধ করতে যান ছোট ভাই রবিউল ইসলাম। এ সময় ওই ড্রেন করা নিয়ে কথা কাটাকাটি হয় দুই ভাইয়ের। এক পর্যায়ে ছোট ভাই রবিউল তার হাতে থাকা কোদাল দিয়ে বড় ভাই মিজানুর রহমানের মাথায় আঘাত করেন। কোদালের আঘাতে মিজানুর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা মিজানুরকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান।

নিহতের বাবা খায়রুল আমিন বলেন, জমির ড্রেন নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

আদিতমারী থানার (ওসি) মাহমুদ-উন-নবী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

লালমনিরহাটে ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু

Update Time : 10:47:25 pm, Tuesday, 6 February 2024