
মোঃ রমজান আলী : কোটচাঁদপুরে কপোতাক্ষ নদে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে নিষিদ্ধ চাইনা দুয়াড়ি পেতে মাছ ধরার অপরাধে দুয়াড়ি জব্দ করে আগুন ধরিয়ে ধ্বংস করা হয়েছে ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয় বাগডঙ্গা এলাকায় এ অভিযান চালান উপজেলা প্রশাসন। নিষিদ্ধ চাইনা দুয়াড়ি পেতে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে কপোতাক্ষ নদে অভিযান চালান। এ সময় তিনি ১৪ টি চায়না নিশিদ্ধ দুয়াড়ি জব্দ করেন। পরে তা ওই নদের তীরেই আগুন দিয়ে ধ্বংস করা হয়।
Reporter Name 








