4:18 pm, Monday, 2 November 2026

অভয়নগরে ওষুধের দোকানে চুরি

  • Reporter Name
  • Update Time : 07:53:38 pm, Tuesday, 6 February 2024
  • 27 Time View

মতিন গাজী, অভয়নগর থেকে : যশোরের অভয়নগরে গত এক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকটি চুরি, ছিনতাই, অপহরণ ও অজ্ঞান করে মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। কোনভাবেই থামছেনা চুরি ছিনতায়। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে নওয়াপাড়া বাজারের প্রাণকেন্দ্র নূরবাগে অবস্থিত মেসার্স সোনালী ফার্মেসীতে চুরির ঘটনা ঘটেছে। দোকানের চালার টিন ও গ্রীল কেটে দোকানে প্রবেশ করে ক্যাশবক্স ভেঙ্গে নগদ ৫লাখ ৮০ হাজার টাকা ও প্রায় ২লাখ টাকার মূল্যের ঔষধ নিয়ে গেছে।

সরজমিনে দেখা যায়, সোনালী ফার্মেসীর দোকানের চালার টিন ও গ্রীল কাটা। দোকানের ভিতরের মেঝেতে বিভিন্ন ঔষধ ছিটানো, ক্যাশ কাউন্টারের ড্রোয়ার ভাঙ্গা ও ফ্রীজ খোলা রয়েছে। সিসি টিভির ফুটেজে দেখা যায়, সোমবার দিবাগত রাত ১টা ৫০মিনিটে অঙ্ঘাত এক ব্যাক্তি ফার্মেসীর ক্যাশ কাউন্টার ভেঙ্গে টাকা পয়সা একটি ব্যাগে ভরছে। এরপর ওষুধ ও নগদ টাকা নিয়ে একইভাবে পালিয়ে যায় সে।

সোনালী ফার্মেসীর মালিক ও বাংলাদেশ ড্রাগ এন্ড ক্যামিষ্ট অভয়নগরের সাব কমিটির সাধারন সম্পাদক বিশ্বজিৎ সিংহ বলেন, গত সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টার পরে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই। মঙ্গলবার সকালে দোকান খুলে দেখি ক্যাশবক্স ভাঙ্গা ও উপরের টিনের চালা ও গ্রীল কাটা। পরে অভয়নগর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরির্দশন করেছে।

আমার দোকান থেকে প্রায় ২লক্ষ টাকার মূল্যের ঔষধ ও ক্যাশে থাকা নগদ ৫লক্ষ ৮০ হাজার টাকা চুরি হয়ে গেছে। অভয়নগর থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলছে।

নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সির মিজানুর রহমান মোল্লা বলেন, চুরির ঘটনা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। মাসিক আইন শৃংখলা মিটিং এ চুরির ঘটনাগুলো তুলে ধরা হবে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, নওয়াপাড়া নুরবাগে সোনালী ফার্মেসীতে চুরির খবর জানতে পেরে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। সাম্প্রতিক সময়ে চুরি বৃদ্ধির ব্যাপারে জানতে চাইলে, তিনি বলেন প্রযাপ্ত নইট গার্ড ও সিসিটিভি স্থাপনের ব্যাপারে আমি ব্যবসায়ীদের কথা বলেছি।

এছাড়াও এই চক্রটিকে আটকে আমাদের বিশেষ টিম মাঠে নামানো হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

অভয়নগরে ওষুধের দোকানে চুরি

Update Time : 07:53:38 pm, Tuesday, 6 February 2024