
মতিন গাজী, অভয়নগর (যশোর) থেকে : অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ২০২৪ শুক্রবার দুপুর ১২ টায় প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজের সঞ্চালনা সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সুনীল দাস, দৈনিক নওয়াপাড়া প্রকাশক-সম্পাদক ইঞ্জিনিয়ার সাজিদ হোসেন সুপ্ত, ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য-প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হিরা, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য সেলিম হোসেন ও রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য খায়রুল বাসার, গাজী রেজাউল করিম, মল্লিক খলিলুর রহমান, আক্তারুজ্জামান, ইঞ্জিনিয়ার শওকত হোসেন বেগ, শেখ আসাদুল্লাহ আসাদ, ইমন হাসান, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু।
Reporter Name 








