
সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের সলঙ্গায় নাটোর রাজশাহী মহাসড়কের সি আর বিসি চরিয়া কান্দিপাড়া এলকায় ১ নং ব্রিজের পাশের ফরিদুলের হোটেলের পাশে বিভিন্ন কোম্পানির গাড়ি থেকে অবৈধভাবে চোরাই মালামাল ও তেল ক্রয় বিক্রয় করেন চরিয়া কালিবাড়ি এলাকার সানোয়ার হোসেন।নিজেকে পরিচয় দেন নাম সর্বস্ব অনলাইন পত্রিকার সাংবাদিক হিসেবে।
তেল ব্যবসায়ী সানোয়ার হোসেন পুলিশ প্রসাশনকে ম্যানেজ করার জন্যই নাকি সাংবাদিক পরিচয় দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে সলঙ্গায় মূল ধারার সাংবাদিকদের মধ্য প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ছারাও হরিনচরা এলাকার লামইয়া পাম্পের পার্শে আলাউদ্দিন মন্ডল নামের এক চোরাই তেল কারবারীকেও সেই আলোকিত ৭১ সংবাদ নামের প্রত্রিকার স্টিকার সম্বলিত মটর সাইকেল নিয়ে ঘুরতে দেখা যায়। এদের এহেন কর্মকাণ্ডে সলঙ্গার সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ নিয়ে এলাকার সচেতন মহলের মধ্যও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
হাটিকুমরুল ইউনিয়নের কান্দিপাড়া এলাকার ইউপি সদস্য জাহিদুল ইসলাম টিক্কা বলেন, মহাসড়কে চোরাই তেলের কারবারী সানোয়ার হোসেনের মটর সাইকেলে প্রেস স্টিকার লাগানো দেখেছি । আমি কয়েজনকে জিগ্যেস ও করেছিলাম সে আবার কবে কিভাবে সাংবাদিক হয়ে গেলো । একজন অবৈধ চোরাই কারবারী ও অশিক্ষিত কিভাবে সাংবাদিকতার কার্ড পায় এটা আমার বোধগম্য নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, সানোয়ার আগে থেকেই চোরাই তেলের ব্যবসা করে আসছে হুট করেই সে সাংবাদিক বনে যান। চোরাইমালামাল ক্রয়বিক্রয়ের পুলিশ প্রশাসনকে মানেজ করার জন্যই সে ইদানিং সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ান।
এ বিষয়ে সানোয়র হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, তেলের দোকান আমার বড় ভাই আনোয়ার হোসেন ও আমার। আমি আলোকিত ৭১ সংবাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া প্রতিনিধি। শিক্ষাগত যোগ্যতার কথা জানতে চাইলে তিনি এসএসসি পাশ বলেই ফোনের লাইন কেটে দেন।
আলোকিত ৭১ সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান জানান, অফিস থেকে তাদের কার্ড দিয়েছিল আমি জানতাম না।চোরাই তেলের ব্যবসা করে জানতে পেরে তাদের কার্ড বাতিল হয়েছে। এখন আর তারা আলোকিত ৭১ সংবাদের কেউ না।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক বলেন, সাংবাদিক পরিচয়ে যদি কেউ চোরাইকারবার করে থাকে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 








