
শামীম হোসেন নয়ন:যশোরের শার্শার পাঁচভুলোট গ্রামে ইট বোঝাই ট্রাক্টর চাপায় মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। সে পাঁচভুলোট গ্রামের আবুবকর সিদ্দিক এর ছেলে।
রবিবার মিজানুরের বাড়ির নিকটবর্তী রাস্তায় তার নিজের ইট বোঝাই ট্রাক্টরের পিছনে চাপা পড়ে নিহত হয়।
পাঁচ ভুলোট গ্রামের ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, মিজানুর সকালে বালুন্ডার শফি ভাটা থেকে ইট কিনে আনার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে অসাবধানতা বশত ইট বোঝাই ট্রাক্টরের পিছনে চাঁপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
Reporter Name 








