
আমিনুর রহমান : নওয়াপাড়া পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত। যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা হয়েছে। নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে ও অভয়নগর উপজেলার সর্বস্তরের জনগনের সহযোগিতায় এবং আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২৮; শে জানুয়ারি বিকাল ৩ টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অংশগ্রহণ করে ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ বনাম যশোর শামসুল হুদা ফুটবল একাডেমি। উক্ত খেলায় উভয় দলেই দেশের নামকরা খেলোয়াড় অংশগ্রহণ করে।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপুর্নভাবে খেলাটি মাঠে মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক উপভোগ করে। খেলার ১৫ মিনিটে শামসুল হুদা একাডেমির ৯ নং জার্সিধারী খেলোয়াড় মঈন ১ টি গোল করে দলকে (১-০) গোলে এগিয়ে নেয় এবং প্রথমার্ধের খেলা শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে ৫ মিনিটে আত্মঘাতী গোলে আরও একটি গোল হজম করে (২-০) গোলে ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটি ঝিনাইদহের ৮ নং জার্সিধারী খেলোয়াড় তামজিদ ১ টি গোল করে (২-১) গোলে পিছিয়ে থাকে। ২য় খেলায় ঝিনাইদহের মিলটন ম্যান অব দ্যা মাচ নির্বাচিত হয়।
দ্বিতীয় খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত,অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল ইসলাম, সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, অভয়নগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, অধ্যাপক হাফিজুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ। খেলা শেষে আকর্ষণীয় রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
আগামী ৩০শে জানুয়ারি মংগলবার একই মাঠে খুলনা বিকেএসপি বনাম খুলনা শেখ কামাল স্মৃতি সংসদের মধ্যে ২য় খেলা অনুষ্ঠিত হবে।
Reporter Name 








