
তরফদার মামুন,মৌলভীবাজার: গত কয়েকদিনের শীতের তীব্রতায় নাজেহাল মৌলভীবাজারের মানুষ। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব। যাতে বেশিরভাগ আক্রান্ত হচ্ছে শিশুরা।
হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। হাসপাতালের আন্তঃ ও বহির্বিভাগে ঠান্ডার প্রকোপে বিভিন্ন বয়সী রোগীর চাপ দেখা যায়। তবে নির্দিষ্ট পরিমাণ বেডের বিপরীতে রোগীর সংখ্যা বেশি হওয়ায় বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকে। এতে দুর্ভোগে পড়েছেন রোগীর স্বজনরা।
হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে বিনামূল্য ওষুধ মাঝে মধ্য কিছু ঔষধ কিনতে হচ্ছে হাসপাতালের বাহির থেকে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিক চিকিৎসাসহ প্রতিদিন ৩০ থেকে ৩৫ ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। শীত মৌসুম শুরুর পর থেকেই হাসপাতালে বাড়তে শুরু করে শিশু রোগীর চাপ।
চা বাগান থেকে আসা শিশুর মা চম্পা কুর্মি বলেন, ‘আমার শিশু ডায়রিয়ায় আক্রান্ত ছিল, তাকে নিয়ে দশদিন হাসপাতালে রয়েছি। এখন সে অনেকটা সুস্থ। তাই আজ বাড়ি ফিরবো।
Reporter Name 











