2:15 pm, Monday, 2 November 2026

মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কটি ৬ লেন করা হবে:জিল্লুর রহমান

  • Reporter Name
  • Update Time : 10:13:08 pm, Wednesday, 27 December 2023
  • 32 Time View

তরফদার মামুন,মৌলভীবাজার প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, কথা দিলাম, সংসদ সদস্য হওয়ার ৬ মাসের মধ্যে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কটি ৬ লেন করা হবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন, মৌলভীবাজার-রাজনগর নির্বাচনী এলাকাকে স্মার্ট হিসেবে গড়ে তোলার জন্য। নির্বাচনী জনসভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও জগন্নাথপুরসহ আশপাশের গ্রামের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

১১নং মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ এর সভাপতিত্বে নির্বাচনী ওই জনসভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মসুদ আহমেদ,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন,সদর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার,জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি নাজমুল হক।
সভায় জেলায় চমক সৃষ্টি করা নৌকার এই প্রার্থী নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, মোস্তফাপুর ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়ানো ও আরও কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কটি ৬ লেন করা হবে:জিল্লুর রহমান

Update Time : 10:13:08 pm, Wednesday, 27 December 2023