12:15 pm, Monday, 2 November 2026

কয়রায় বিএনএম প্রার্থীর পোস্টার ছিড়ে ফেললো দৃুর্বুত্তরা

  • Reporter Name
  • Update Time : 09:56:52 pm, Tuesday, 19 December 2023
  • 29 Time View

কয়রা(খুলনা)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমএর প্রার্থী নেওয়াজ মোর্শেদের নির্বাচনী পোস্টার ছিড়ে নদীর চরে ফেলে দিয়েছে দৃুর্বুত্তরা

। গতকাল রাতে খুলনার কয়রা সদরে গোবরা গ্রামে বিএনএম এর প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলার ঘটনা ঘটে।বিষয়টি কয়রা থানা পুলিশ জানতে পেরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,কয়রা সদরে গোবরা গুচ্ছ গ্রামে এলাকায় রাস্তার পাশে গাছে টাঙানো বিএনএম এর প্রার্থীর পোস্টার ছিড়ে কপোতাক্ষ নদের চরে ফেলে রাখা হয়েছে।ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদের পোস্টার সকালে ছেড়া দেখে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সাইফুল্লাহ মিস্ত্রী বলেন,পোস্টার ছেড়া হিংসাত্মক নোংরামি কাজ,সরকারের নির্বাচনকে বানচাল করার জন্য একটি কুচক্রী মহল চেষ্টা করছে।ভবিষ্যতে পোস্টার যাতে কেহ না ছেড়ে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন -বিএনএম প্রার্থী ব্যারিস্টার নিয়াজ মোর্শেদ বলেন,বিষয়টি খুব দুঃখজনক আমার জনপ্রিয়তায় ঈর্ষণীয় হয়ে কিছু মানুষ আমার পোস্টার ছিড়ে ফেলেছে।
আমি মনে করি জনগণ আমাকে ভালোবাসে। জনগণের ভালোবাসা নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ হিসাবে নির্বাচিত হবো।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, পোষ্টার ছেড়ার বিষয়টা জেনেছি, তদন্ত চলছে।ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন বলেন, বিষয়টি গতকাল রাতে জানতে পেরে কয়রা থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে তাৎক্ষণিক পাঠিয়েছিলাম এবং নির্বাচন পরিচালনা কমিটির একটি টিমকে ঘটনাস্থলে গিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কয়রায় বিএনএম প্রার্থীর পোস্টার ছিড়ে ফেললো দৃুর্বুত্তরা

Update Time : 09:56:52 pm, Tuesday, 19 December 2023