
নিজস্ব প্রতিনিধি: বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘দৈনিক সাতক্ষীরার কণ্ঠ’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় শহরের লেকভিউ কনভেনশন সেন্টারে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল, মুক্তিযুদ্ধের চেতনায় সত্য প্রকাশে নির্ভীক, সত্যের সন্ধানে সাহসী দৈনিক সাতক্ষীরা কন্ঠ ১ বছর পেরিয়ে ২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও দৈনিক সাতক্ষীরা কন্ঠর সম্পাদক মন্ডলীর সভাপতি এ্যাড, শেখ তামিম আহমেদ সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ডাঃ মোঃ আবুল কালাম বাবলা ও বিশেষ অতিথি স্যামস ইশতিয়াক শোভন।
পত্রিকার প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা দেশ ও জনগনের বন্ধু। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম। তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকতে হয়। একজন সাংবাদিক তার লেখনীর মাধ্যমে যেমন জাতিকে জাগ্রত করতে পারে তেমনি সমাজের অনেক ক্ষতিও করতে পারে। এজন্য সাংবাদিকদের সতর্ক থেকে মানুষের কল্যাণে কাজ করতে হয়। মিথ্যা, অসত্য লেখনীর মাধ্যমে সমাজকে যারা পিছিয়ে দেয় তারা জনগনের শত্রু। তাদের থেকে সকলকে দুরে থাকতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে। সাতক্ষীরাও এগিয়ে যাবে। সাতক্ষীরার উন্নয়ণ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সকলকে একযোগে রুখে দাঁড়াতে হবে। সেই শুভক্ষনটি দৈনিক সাতক্ষীরা কন্ঠ পরিবার সহ পাঠক ও শুভানুধ্যায়ীদের জন্য গৌরব ও আনন্দের। এজন্য সাংবাদিকের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
দৈনিক সাতক্ষীরা কণ্ঠের ২ বছরে পদার্পন অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাতক্ষীরা কণ্ঠ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। তাদের এই ধারা অব্যহত থাকুক এমন প্রত্যাশা সকলের।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহের ব্যবস্থা করেছে। এজন্য বর্তমানে সংবাদমাধ্যমের সংখ্যাও বেড়েছে।
বিশেষ করে ডিজিটাল সংবাদমাধ্যম মানুষের পছন্দের শীর্ষে। সরকার বিরোধীরা বিভিন্ন সময়ে তাদের বাক রোধ করার অভিযোগ জানালেও আমরা দেখছি বিরোধী দলের লোকজন বিভিন্ন মিডিয়ায় টকশোতে তাদের মতামত তুলে ধরছেন। সরকার যদি সত্যিই তাদের বাক রুদ্ধ করেই দিতো তাহলে তারা মিডিয়ার সামনে এসে তাদের মতামত প্রকাশ করতে পারতেন না। বক্তারা দৈনিক সাতক্ষীরা কণ্ঠের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউজ পোর্টালটি অল্প সময়ে মধ্যে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের এই অগ্রযাত্রায় দৈনিক সাতক্ষীরা কন্ঠ আমাদের সঙ্গে থেকে দ্যুতি ছড়াবে আশা করি। দৈনিক সাতক্ষীরা কন্ঠ যেভাবে উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছে, সেই ভাবে সকল মিডিয়ার এগিয়ে আসা উচিত। লাল সবুজের আলোয় আলোকিত দৈনিক সাতক্ষীরা কন্ঠ পত্রিকার সাফল্য এবং পাঠক প্রিয়তা বৃদ্ধি কামনা করেন বক্তাগণ।
Reporter Name 









