
রতন রায় (অর্ঘ্য)স্টাফ রিপোর্টার: সারা বাংলাদেশের একযোগে শূন্য থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তারাই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার আওতাধীন রাজারহাট উপজেলায় সকল কেন্দ্রে শূন্য থেকে পাঁচ বছর বয়সে সকল শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন ২০২৩ উদ্বোধন করা হলো, স্থান :রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডঃ মিজানুর রহমান,
রাজারহাট উপজেলা কর্মকর্তা কাবেরী রায়, এবং রাজারহাট উপজেলার পরিষদ চেয়ারম্যান জাহিদ সারওয়ার্দী বাপ্পি মহোদয় উপস্থিতিতে উদ্বোধন হয়।
উক্ত উদ্বোধনী ক্যাম্পেইনে ডঃ মিজানুর রহমান, উপজেলা কর্মকর্তা- কাবেরী রায়, এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়- উপস্থিত অভিভাবকগণদের কে সু-পরামর্শ প্রদান করেন ।
ভিটামিন এ এর অভাবে শিশুদের রাতকানা এবং অন্ধত্ব রোগ হয়। শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর গুরুত্ব অনেক বেশি। তার পাশাপাশি ভিটামিন এ উপাদান আছে এমন সব খাবার বেশি বেশি খাওয়ানো উচিত। তাই বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় সারা বাংলাদেশে একযোগে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, সকল কমিউনিটি ক্লিনিকে আজ একযোগ পোলিও টিকা/ভিটামিন এ ক্যাপসুল এর জন্য ক্যাম্পিং চলছে।
Reporter Name 











