
মোঃশামীম হোসেন,খুলনা প্রতিনিধি: খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন পাটনিজীবী সমবায় সমিতি লি: এর ব্যবস্থাপনা কমিটির “নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত।
১১ ডিসেম্বর সোমবার সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৯০ জন ভোটার ছিলো তাদের মধ্যে ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয় বাজুয়া ইউনিয়ন পরিষদে।
এই ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করেন নুর মোহম্মদ শেখ- ছাতা প্রতীক নিয়ে ৫ ভোট পেয়েছেন, সলেমান গাজী – হরিণ প্রতীক নিয়ে ১৫ ভোট পেয়েছেন, হাবিব সরদার – চেয়ার প্রতীক নিয়ে ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে আমিরুল মিস্ত্রি -হাঁস প্রতীক নিয়ে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, মিঠুন দাস- বট গাছ প্রতীক নিয়ে ৪১ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ওয়াশীম দাস- গোলাপ ফুল প্রতীক নিয়ে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, স্বপন দাস- জাহাজ প্রতীক নিয়ে ২৯ ভোট পেয়েছেন। সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দিতায় ৩ জন সদস্য তুষার দাস- মোরগ প্রতীক নিয়ে, বিপ্লব দাস- আম প্রতীক নিয়ে, মিন্টু সরদার – ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
Reporter Name 









