8:10 am, Monday, 2 November 2026

সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ১০ হাজার টাকায় ধামাচাপা

  • Reporter Name
  • Update Time : 01:00:28 pm, Saturday, 9 December 2023
  • 48 Time View

শাহরিয়ার মোরশেদ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে নাজমুল শেখ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে ৮ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া জামতৈল গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। নাজমুল শেখ একই গ্রামের নূর আলম শেখের ছেলে।

প্রভাবশালীদের ছত্রছায়ায় শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে অভিযুক্তকে চড়-থাপ্পড় ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন গ্রাম্য মুরুব্বিরা।

স্থানীয়রা জানায়, এ ঘটনায় গ্রাম্য সালিশের আশ্বাস দিয়ে ঘটনার ৩দিন পর আজ শুক্রবার তিনদিন পর নাজমুলকে চড় থাপ্পড় ও ১০ হাজার টাকা জরিমানা ধরে দফারফা করে দেন স্থানীয় প্রভাবশালীরা।

প্রতিবন্ধী শিশুটির মায়ের অভিযোগ, মঙ্গলবার দুপুরে আমার মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী নাজমুল কৌশলে আমার মেয়েকে নিজ বাড়িতে নিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে। পরে মেয়ে বাড়িতে এসে ধর্ষণের বিস্তারিত বর্ণনা দেয়।

তিনি বলেন, এ ঘটনার পর স্থানীয় কয়েকজন মুরুব্বি উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে এ ব্যাপারে মুখ খুলতে ও আইনের আশ্রয় নিতে নিষেধ করেন। কিন্তু ঘটনার দুদিন পেরিয়ে গেলেও বিচার দিতে তালবাহানা করে তারা। পরে বিভিন্ন চাপে আজ শুক্রবার সকালে স্থানীয় সাবেক ইউপি সদস্য আলমাছ সরকারে নেতৃত্বে আজুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে ধর্ষক নাজমুলকে চড় থাপ্পড় ও ১০ হাজার টাকা জরিমানা করে আমাদের হাতে দেয়।

এ ব্যাপারে বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ১০ হাজার টাকায় ধামাচাপা

Update Time : 01:00:28 pm, Saturday, 9 December 2023