
মোঃইসরাফিল হোসেন,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী সিটি কর্পোরেশনের “রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প” এর বাহিরে বিভিন্ন কার্যক্রম ও কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়ন এবং কার্যক্রম তদারকির জন্য মনিটরিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সিটি হল রুমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় জনাব মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, “রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প” এর আওতায় নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে।
এই প্রকল্পের বাহিরেও বিভিন্ন উন্নয়ন ও জনকল্যানমূলক কাজ চলমান রয়েছে। চলমান এসব কার্যক্রম দ্রুতগতিতে বাস্তবায়নে লক্ষ্যে আজকের এই সমন্বয় সভা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নগরীর উন্নয়ন কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই।
সভামঞ্চে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিন, সচিব মোবারক হোসেন। সভায় ওয়ার্ড কাউন্সিলর, বিভাগীয় প্রধানগণসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় রাজশাহী মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন প্রকল্প, স্যাটেলাইট টাউন নির্মাণ প্রকল্প, কবরস্থান ও খেলার মাঠ তৈরীর জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত প্রকল্প, হয়রত শাহ্ মখদুম রুপোস (রঃ), শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর সমাধিসৌধ নির্মাণ প্রকল্প, রাজশাহী মহানগরীর জলাশয় সংরক্ষণ ও সবুজায়ন প্রকল্প, স্বল্প আয়ের মানুষের জন্য ২০-৪০ টি টিন সেড বাড়ী নির্মাণ প্রকল্প, সিটি হাসপাতালসহ নগর মাতৃসদন এবং ০৪টি নগর স্বাস্থ্য কেন্দ্র প্রাথমিকভাবে চালুকরণ, দারুচিনি মার্কেট, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ এবং ভাষা শিক্ষা ইন্সটিটিউট চালুকরণ ও শেখ রাসেল আইসিটি ল্যাব স্থাপন,
Reporter Name 








