
সাইফুল্লাহ নাসির,আমতলী(বরগুনা)প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীী পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষে বরগুনার আমতলীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা ৫ঘটিকার সময়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান এর সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মোঃ শামসুল হক,যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জি,এম মুসা,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ,ছাত্র লীগের সভাপতি এম এ মতিন খান,সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ প্রমুখ।
Reporter Name 










