
মোঃ সাজ্জাদ আলী,নড়াইল প্রতিনিধি:
নড়াইল- মাওয়া সড়কের তালতলা নামক এলাকায় হানিফ পরিবহন ও যশোর থেকে ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক সকাল ১১:৩০ মিনিটের সময় এই দূর্ঘটনা ঘটে।
হানিফ পরিবহন ও যশোর থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী বাসের সংঘর্ষে দুই শিশু, দুই মহিলা সহ ৬ জন আহত।
আশংকাজনক অবস্থায় শিশু জুনায়েদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
Reporter Name 











