9:13 pm, Monday, 2 November 2026

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 08:25:29 pm, Tuesday, 5 December 2023
  • 18 Time View

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার (৪ ডিসেম্বর) ভোরে জেলার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঁঠালডাঙ্গী সীমান্তে ৩৭০/৩ মেইন পিলারের কাছে গুলিবিদ্ধ ওই দুই যুবক। নিহতরা হলেন- উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২৮) ও একই এলাকার আব্দুল বাসেতের ছেলে জহুরুল ইসলাম (২৭)।

গেদুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাতে কাঁঠালডাঙ্গী সীমান্তে বাংলাদেশি কয়েকজন যুবক গরু পারাপার করতে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ ৭ থেকে ৮ রাউন্ড গুলি করে। এ সময় বিএসএফের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হয়। এর মধ্যে নদীতে ঝাঁপ দিয়ে মোখলেছুর রহমান বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে এসে পড়ে থাকে। অন্যদিকে গুলিবিদ্ধ অবস্থায় জহুরুলকে বিএসএফ সীমান্তের একটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার গ্রামের লোকজন মোখলেছুর রহমানের পড়ে থাকা নিথর মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন,জহুরুলের মরদেহ ফেরত দিতে বিজিবি পতাকা বৈঠক করেছে। বুধবার বিএসএফ মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে।

হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছি এবং অপর মরদেহটি আমাদেরকে খুব দ্রুত ফেরত দেওয়া হবে বলে তারা জানিয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবকের মৃত্যু

Update Time : 08:25:29 pm, Tuesday, 5 December 2023