11:19 am, Monday, 2 November 2026

স্বতন্ত্র প্রার্থী হবিগঞ্জ-১ থেকে মনোনয়নপত্র জমা দিলেন দেওয়ান সাহেদ গাজী

  • Reporter Name
  • Update Time : 10:19:47 pm, Thursday, 30 November 2023
  • 33 Time View

নবীগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন কেন্দ্রীয় যুব লীগের কার্যনির্বাহী সদস্য দেওয়ান মোহাম্মদ সাহেদ গাজী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করলেন তিনি। এসময় সাহেদ গাজী বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে এবং এলাকার জনগণের জোড়ালো দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আর ও বলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের জন সাধারণের সঙ্গে আমাদের পরিবারের আত্মার সম্পর্ক রয়েছে। প্রাক্তন এমপি দেওয়ান ফরিদ গাজী সাহেবের সন্তান হিসেবে এর আগেও আমার বড় ভাই দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী এই আসনের থেকে সংসদ সদস্য হিসেবে কাজ করে গেছেন। আমিও প্রাক্তন এমপি দেওয়ান ফরিদ গাজী সাহেবের সর্বকনিষ্ঠ সন্তান দেওয়ান মোহাম্মদ সাহেদ গাজী স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকার জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করি।

এই প্রতিবেদককে তিনি আরও বলেন, আমার বাবা দেওয়ান ফরিদ গাজী সাহেব মৃত্যুর আগে বলে গেছেন’ বাবারে আমার নবীগঞ্জ বাহুবালবাসীর খেদমত করো তোমরা, এলাকার লোকজন যেভাবে ইজ্জত করে তোমরাও সেভাবে ইজ্জত করো। এলাকার জনগণের কথা চিন্তা করে আমি নির্বাচনে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এসময় তিনি মানুষের কাছে দোয়া কামনা করে নির্বাচনে ভোট দেওয়ার আহবান জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

স্বতন্ত্র প্রার্থী হবিগঞ্জ-১ থেকে মনোনয়নপত্র জমা দিলেন দেওয়ান সাহেদ গাজী

Update Time : 10:19:47 pm, Thursday, 30 November 2023