
নিরেন দাস,জয়পুুরহাট জেলা প্রতিনিধি: বর্তমান দুই এমপিই হলেন জয়পুরহাটের নৌকার মাঝি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো বর্তমান দুই সংসদ সদস্যই পুনরায় জয়পুরহাটের দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
জয়পুরহাট-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু ও জয়পুরহাট-২ আসনে জাতীয় সংসদের হুইপ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন মনোনয়ন পেয়েছেন।
গত রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নামগুলো ঘোষণা করেন।
Reporter Name 








