1:24 pm, Monday, 2 November 2026

নবসৃষ্ট রাজশাহী সিটি কর্পোরেশন স্কিলডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শনে রাসিক মেয়র

  • Reporter Name
  • Update Time : 12:58:41 pm, Tuesday, 28 November 2023
  • 23 Time View

মোঃইসরাফিল হোসেন,রাজশাহী জেলা প্রতিনিধি: দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে নবসৃষ্ট রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে চারটি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় নগর ভবনের এনেক্স ভবনের ১০ম তলায় স্থাপিত রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন রাসিক মেয়র মহোদয়।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুহাঃ হবিবুর রহমান, সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, সচিব মোঃ মোবারক হোসেন, সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা, সহকারী প্রোগ্রামার সিয়াম পারভেজ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে চারটি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোর্স চারটি হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং ফর ফ্রিল্যান্সিং। চার মাস মেয়াদী প্রতিটি কোর্সে আসন রয়েছে ৩০টি। অফলাইন ও অনলাইনে ফরমপূরণ ও জমাদানের তারিখ ০১/১২/২০২৩ খ্রিঃ হতে ১২/১২/২০২৩ খ্রিঃ পর্যন্ত। আগামী ২৩/১২/২০২৩ তারিখ হতে ক্লাস শুরু হবে। মূলত রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন।

বিধায়, প্রতিটি কোর্সে নামমাত্র কোর্স ফি ২০০০/- (দুই হাজার) টাকা। কোর্স শেষে সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (BTEB)/জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) Level এর সনদ প্রদানসহ প্রশিক্ষণ গ্রহণকারীদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করা হবে। কমিউনিকেশন দক্ষতা বৃদ্ধির জন্য বিনামূল্যে ইংলিশ স্পোকেন কোর্স অন্তর্ভুক্ত থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নবসৃষ্ট রাজশাহী সিটি কর্পোরেশন স্কিলডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শনে রাসিক মেয়র

Update Time : 12:58:41 pm, Tuesday, 28 November 2023