
শামীম হোসেন নয়ন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আশরাফুল আলম লিটন। রোববার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন তিনি।
গত ২১ নভেম্বর শার্শা ৮৫-১ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেন আশরাফুল আলম লিটন।
রোববার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শার্শা ৮৫-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শেখ আফিল উদ্দিন। মনোনয়ন না পেয়ে এক প্রতিক্রিয়া আশরাফুল আলম লিটন স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন।
তিনি বলেন, আমার সুস্পষ্ট বক্তব্য ছিল, নির্বাচনে যদি বিএনপি থাকতো; তাহলে নেত্রী (শেখ হাসিনা) যাকে মনোনয়ন দেবেন, আমি তার পক্ষে কাজ করবো।
এদিন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মনোনয়ন প্রত্যাশীরা। উপস্থিত ছিলেন আশরাফুল আলম লিটনও। সেখান থেকে বের হয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরাসরি জানিয়ে দিয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিংবা নির্বাচনবিহীন কেউ আসতে পারবেন না।
আশরাফুল আলম লিটন বলেন, এছাড়া যাকে মনোনয়ন দেবেন, তার সঙ্গে একজন ডামি প্রার্থীও থাকবেন। অন্যান্য দলের যদি কেউ আসতে চান, তাকেও সহযোগিতা করার কথা বলেছেন সরকার প্রধান।
দেশবরেণ্য আইনজীবী বলেন, মূল কথা হলো নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়, তাতে জোর দেয়া হয়েছে। সেটা নিশ্চিত করতে বলা হয়েছে সবাইকে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।
Reporter Name 








