
আতিয়ার রহমান রাজু,আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধি: ২২ নভেম্বর/২৩ ইং জাতীয় পতাকা একটি স্বাধীন দেশের অন্যতম স্মৃতি বহন করে। জাতীয় পতাকা স্বাধীনতার অন্যতমস্মৃতি বহন করা সত্তে¡ও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টরের কার্যালয়ে (সরকারি দপ্তর) কার্যদিবসেও উত্তোলন করা হয়না জাতীয় পতাকা।
মঙ্গলবারে সরজমিনে গিয়ে দেখা যায়, আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টরের কার্যালয়ে দাপ্তরিক কর্মকান্ড চলমান রয়েছে। অফিসের কোন স্থানেই উত্তোলন করা নেই জাতীয় পতাকা। কার্যালয়ের প্রবেশ দ্বারের পাশেই রয়েছে পতাকা উত্তোলনের জন্য ছোট একটি জায়গা। সেই জায়গাও দখল করে রাখা রয়েছে মটোরসাইকেল দ্বারা।
খোঁজ নিয়ে জানা গেছে, ইতিপূর্বেও কার্যদিবসে সরকারি ওই দপ্তরে ওঠানো হয়না জাতীয় পতাকা।
ওই দপ্তরের দয়িত্বপ্রাপ্ত ইন্সট্রাক্টর জাহাঙ্গীর আলম বলেন,‘আমাদের ভবনটি অন্য ভবনের সাথে সংযুক্ত, যেটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে পতাকা উত্তোলন করা হয়। সংযুক্ত ভবন হওয়ায় নীতিমালা অনুযায়ী পতাকা উত্তোলন করা হয়না’।
Reporter Name 








