11:52 pm, Monday, 2 November 2026

গলাচিপায় উপকুল বাতিঘর নামে একটি পাবলিক লাইব্রেরীর আত্মপ্রকাশ

  • Reporter Name
  • Update Time : 11:28:14 pm, Thursday, 16 November 2023
  • 30 Time View
মোঃসুমন খান,গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় উপকূল বাতিঘর নামে এই প্রথম উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ও গলাচিপা স্কিল ল্যাব এর পরিচালনায় একটি পাবলিক লাইব্রেরীর আত্মপ্রকাশ ঘটেছে।
এটি একটি স্মার্ট লাইব্রেরি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার অফিসার্স ক্লাবের সামনে ডিজিটাল লাইব্রেরীটি উদ্বোধন করে জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। এটি মূলত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল এর দৃঢ় পরিকল্পনার মধ্য দিয়ে ‘উপকূল বাতিঘর’ নামক ডিজিটাল গ্রন্থাগারটি বাস্তবায়িত।আধুনিকতার ছোঁয়ায় প্রাণ পেয়েছে গ্রন্থাগারটি। বেশ কিছু সুযোগ সুবিধাও থাকছে এই স্মার্ট গ্রন্থাগারে।
উপকূল বাতিঘর লাইব্রেরীতে থাকছে সকলের বই, সাথে পত্রিকা ও ম্যাগাজিন পড়ার সুবিধা ও ধার নেয়ার সুযোগ থাকবে, কমপক্ষে ১০,০০০/- ইবুক (ইলেকট্রনিক বুক) ও ভাষা ও দক্ষতা উন্নয়নের জন্যে ভিডিও টিউটোরিয়াল থাকবে, থাকছে ফ্রি ওয়াইফাই জোন ও নির্দিষ্ট সময় কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ। এছাড়াও সপ্তাহের একদিন গলাচিপা স্কিল ল্যাবের আয়োজনে শেখা ও শেখানোর সুযোগ থাকবে। এখানে কমপক্ষে ০৫ টি বই দানের মাধ্যমে সদস্যপদ লাভ করা যাবে।
শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাই এমন একটি উদ্যোগ নেয়ার জন্য। বিশিষ্ট জনেরা মনে করেন, ‘বই মানুষকে আলোকিত করে, এটি জ্ঞানের প্রতীক, হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের পথপ্রদর্শক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘উপজেলাব্যাপী একটা পাঠভ্যাস আন্দোলন গড়ে তোলা ছিল আমার মূল লক্ষ্য। আমি গত তিনমাস আগে একটি অঙ্গিকার করেছিলাম যে গলাচিপায় একটি পাবলিক লাইব্রেরি ও একটি ভ্রাম্যমাণ লাইব্রেরি স্থাপন করব।
যা আজ বাস্তবায়িত হয়েছে। জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন,‘উপজেলা নির্বাহি অফিসার একটি চমৎকার উদ্যোগ নিয়েছে এবং উপকূল বাতিঘর বাস্তবায়িত করেছে। আমি আশা করব এটি আরও সমৃদ্ধ হবে এবং সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র আহসানুল হক তুহিন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির, সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস প্রমুখ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

গলাচিপায় উপকুল বাতিঘর নামে একটি পাবলিক লাইব্রেরীর আত্মপ্রকাশ

Update Time : 11:28:14 pm, Thursday, 16 November 2023