8:42 am, Monday, 2 November 2026

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাটখিলে ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : 11:10:23 pm, Tuesday, 14 November 2023
  • 60 Time View

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার: সারাদেশে ২৪টি মন্ত্রণালয়ে ১৫৭টি প্রকল্পের ৫ হাজার ৩৬০টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের অংশ হিসেবে নোয়াখালীর চাটখিলে ৯ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪নভেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অবকাঠামো গুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ন প্রকল্প গুলোর ফলক উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের প্রকল্পের উদ্বোধনের পরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্যের রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী)আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, অর্চাড গ্রুপের চেয়ারম্যান, গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক। আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোস্তাক আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। উপজেলার ৯ টি প্রকল্পের মধ্যে ৫ টি প্রাথমিক বিদ্যালয়, ২ টি কমিউনিটি ক্লিনিক, ১ টি আশ্রয় কেন্দ্র ও ১ টি দাখিল মাদ্রাসা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া ও বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক উপজেলার খিলপাড়া ইউনিয়ন ছোট জীবনগর গ্রামে বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফুল হক বেগ কমিউনিটি ক্লিনিক ও হাটপুকুরিয়া ইউনিয়ন নারায়নপুর গ্রামে বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা চৌধুরী কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাটখিলে ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

Update Time : 11:10:23 pm, Tuesday, 14 November 2023